শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, পাওয়া গেলো একাধিক অনিয়ম

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি / ৮২ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ১৭, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন  অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বিভিন্ন বিভাগে এ অভিযান পরিচালনা করে দুদকের যশোর জেলা কার্যালয়ের একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন জেলা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন। এ সময় তিনি বলেন, কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে রোগীদের সাথে কথা বলে, সরেজমিনে পর্যবেক্ষণ করে এবং নথিপত্র পর্যালোচনা করে একাধিক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। মোহাম্মদ আল আমিন আরও বলেন, রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে। যেখানে প্রত্যেকের জন্য ১২৯ গ্রাম মাছ সরবরাহের কথা, সেখানে সরবরাহ করা হয়েছে মাত্র ৩৮ গ্রাম। সকালের নাস্তায় তালিকাভুক্ত রুটি, কলা, ডিম ও চিনির মধ্যে চিনি দেওয়া হয়নি। প্রতি কেজি মাংসের জন্য বরাদ্দ ৩১০ টাকা হলেও দেওয়া হচ্ছে ১৮০ টাকার ব্রয়লার মুরগির মাংস। এছাড়া সরকারি অ্যাম্বুলেন্সে অভয়নগর থেকে যশোর পর্যন্ত ভাড়া নির্ধারিত ৭০০ টাকা হলেও আদায় করা হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত। ডাক্তারদের অনুপস্থিতি, নার্সদের অসদাচরণসহ আরও বিভিন্ন অনিয়মের বিষয়েও অভিযোগ পাওয়া গেছে। দুদক কর্মকর্তা মোহাম্মদ আল আমিন বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী প্রকৌশলী তাওহীদুল ইসলাম, জালাল উদ্দিন, চিরঞ্জীব নিয়োগী, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিহির মণ্ডলসহ পুলিশের একটি দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর