বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

অমর নায়ক সালমান শাহ’র ৫৪’তম জন্মদিনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক / ৫৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ১, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

 

বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ’র ৫৪’তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় শিল্পী-অভিনেতা এবং ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে এই আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন সমাবেশে।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সময়ের সুপারস্টার হিরো ডি এ তায়েব। তিনি স্মৃতিচারণ করে বলেন, নায়ক সালমান শাহ ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র। তাঁর মতো শিল্পী শত বছরে একবার জন্ম নেয়। নতুন প্রজন্মের কাছে তাঁর সিনেমা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি বলেন, নায়ক সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের তরুণ সমাজের প্রতীক। তাঁকে কেন্দ্র করেই নব্বইয়ের দশকে চলচ্চিত্র শিল্প নতুন গতি পেয়েছিল।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহবুবা শাহরিন, দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, এটিএম ল্যান্ড মার্ক লিঃ এর (এমডি) আব্দুল মতিন খান, পরিচালক ও অতিরিক্ত সচিব, নুর নবী সুফা, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ-বার্তা সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহম্মেদ তাপস, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপক জিতু শেখ।

স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে (১৯৯৩–১৯৯৬) ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছিলেন। তাঁর জনপ্রিয়তা আজও অমলিন। চলচ্চিত্রের পুনর্জাগরণের জন্য সালমান শাহ’র জীবন ও কাজ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের নন্দিত অভিনেতা-অভিনেত্রীরা এবং অসংখ্য ভক্ত। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সালমান শাহ’র জনপ্রিয় চলচ্চিত্রের গান ও সংলাপ পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর