বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় পরিবারভিত্তিক ঋণের চেক বিতরণ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ কয়রায় কৃষকের মুখে হাসি,পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু   কয়রায় কারিতাসের অর্ধ বার্ষিকী সমন্বয় সভা শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই কলাপাড়া–রাঙ্গাবালীর উন্নয়নে নতুন প্রত্যাশা: প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমপি এবিএম মোশারফ হোসেন কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ভেড়ামারায় কৃষি ও সরকারি জমির মাটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে অবাধে কাটা হচ্ছে মাটি 

অসচ্ছল রোগীদের সেবা দিয়ে যাবে জেডআরএফ পাইকগাছায় আমিরুল কাগজী

পাইকগাছা প্রতিনিধি / ১০৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৩০, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি

 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআর এফ)উদ্যোগে আজ ২৯ জুলাই খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার পাঁচ শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ।তিনি আরো বলেন,উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব।

 

মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে ধন্যবাদ জানান।মেডিকেল ক্যাম্প সফল করার জন্য স্থানীয় বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বিল্লাল হোসেন, শেখ জাকির হোসেন, দেব ভদ্র ,নাজমুল হোসেন,শেখ আলতাব হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন সরদার,আবু সাঈদ, ইকরাম,মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস ইসলাম কাগজী,আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান। চিকিৎসকদের মধ্য আমিনুর ইসলাম, ডাক্তার সাজ্জাদ, ডাক্তার আলামিন, ডাক্তার মেরাজ,ডাক্তার বাঁধনকে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর