শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

অসহায় জনগোষ্ঠীর কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা দরকার মহানগর আমীর ফখরুল ইসলাম

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ

মোঃ সোহেল মিয়া, সিলেট প্রতিনিধি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবসেবা একটি মহান ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজে পাওয়া যায়। তাই ইহকালীন কল্যান ও পরকালীন নাজাতের জন্য সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। তিনি বলেন, মাহে রামাদ্বান কুরআন নাযিলের মাস, কুরআন বিজয়ের মাস। এ মাসের প্রতিটি সময় ও ক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমাসে প্রতিটি কাজের অধিক সোয়াব হাসিল করা যায়। তাই রামাদ্বান মাস ইবাদতের বসন্ত ও দান খয়রাতের উৎকৃষ্ট সময়। তিনি মাহে রামাদ্বানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলকে মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানান।

তিনি ১৪ মার্চ বৃহস্পতিবার দুপরে স্থানীয় লালাদিঘিরপার এলাকায় সিলেট মহানগর জামায়াতের কোতোয়ালী পশ্চিম থানা আযোজিত রামাদ্বান ফুডপ্যাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবর বক্তব্য রাখতে গিয়ে এ আহবান জানান।

কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, আব্দুল জলিল, দেওয়ান আসকির আলী, আব্দুজ জাহের, মাহমুদ আলম, হাফিজ আব্দুল আলীম, ফয়েজুর রহমান, শাকের আহমদ চৌধুরী, মোবারক হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপকারভোগী নারী পুরুষ ও শিশুদের মাঝে রামাদ্বান ফুডপ্যাক উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর