শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত: আইজিপি বাহারুল আলম 

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধিঃ

 

শিল্পখাত অস্থিরতাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত, তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে গাজীপুরর ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নে তিনি একথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ। ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেকে বাড়িঘর তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন।

এর আগে শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক কল্যাণসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার বক্তব্য রাখেন। এসময় ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমইএর এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।কল্যাণ সভায় আইজিপি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তারতো নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা আমি বিশ্বাস করি, যারা এ অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে এবং যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন আমার বিশ্বাস আদালত থেকে ন্যায়বিচার পাবেন।তিনি বলেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক। কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো, আমরা যদি আস্থা না আনতে পারি। আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না। এটাতো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখনতো আর আবেগতাড়িত হওয়ার কিছু নাই। পুলিশতো মানুষের শত্রু নয়। এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি, আমাদের কাজ করতে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর