সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

আওয়ামীলীগ নেতার গ্রেপ্তার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-মানববন্ধন

গাইবান্ধা: সাদুল্লাপুর প্রতিনিধি মোঃ শিমুল মিয়া / ৪৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ

গাইবান্ধা: সাদুল্লাপুর প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ী বর্মতট গ্রামে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

ভুক্তভোগীদের অভিযোগ বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী রফিকুল মুন্সি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে মতিউর রহমান রানা আমার নামে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করেন। পরে সেই মামলা থেকে আমি বেকসুর খালাস পাই।’

আরেক ভুক্তভোগী আমজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘মতিউর রহমান রানা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ৮৪ শতক জমি দখল করেন। তখন আমি থানাসহ আদালতে মামলা করতে চাইলেও পারিনি। এখনো এর কোনো সুরাহা হয়নি।’

 

বিএনপি নেতা আইনুল হক বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মতিউর রহমান রানার ইশারায় এই এলাকায় বিচার-সালিশ, দাঙ্গামা, হাঙ্গামা, জমি দখল, চাঁদাবাজি, অপহরণসহ নানা অপকর্ম সংঘটিত হয়েছে। এসব করে রানা আজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকায় ফ্ল্যাট কেনা, নামে-বেনামে জমি, প্লটসহ ব্যাংকে বিপুল পরিমাণ টাকা রেখেছেন।’

বক্তারা আরও জানান, এতো অন্যায়, অত্যাচার সহ্য করতে করতে আজ এলাকার মানুষ ফুঁসে উঠেছে। রানা’র বিচার দাবিতে আজ গ্রামবাসী একত্রিত হয়েছে। আওয়ামী লীগ নেতা মতিউর রহমান রানা’র বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা থাকার পরেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভ ও মানববন্ধন থেকে রানাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর