শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে

আজীম খান পরিচালিত “দুই মা”

রিপোর্টারের নাম / ৫৮৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

রবিউল হোসাইন সবুজ, বিনোদন রিপোর্টার:

 

 

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাসের সভাপতি ও প্রযোজক আবুল হোসেন মজুমদার ও এসময়ের আলোচিত চলচ্চিত্র প্রযোজিত আজীম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় এক সাথে অভিনয় করছেন শিরীন আলম, রেবেকা, সাইফ খান ও নিঝুম রুবিনা। গত রোববার রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের মূল ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘দুই মা’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করছেন মো: আজীম খান। ‘দুই মা’ সিনেমায় আরো যারা অভিনয় করছেন তারা হলেন- রেবেকা রউফ, মারুফ আকিব, ববি, জ্যাকি আলমগীর, আনিকা রোজ, সুস্ময় শাহ, রামিসা,মিজান,পাইটু,রাজু,আনোয়ার সিরাজী প্রমুখ।কাহিনী ও চিত্রনাট্য করেছেন আজীম খান, সিনেমাটির সংলাপ করেছেন কমল সরকার। আবুল হোসেন মজুমদার বলেন,লাইফ গোল্ড মিডিয়া ও ধারা মিডিয়া’র যৌথ প্রযোজনায় “দুই মা” সিনেমার গল্পটা এক কথায় দারুণ। গল্পের জন্যই দর্শক আশা করছি হলমুখী হবেন। দুই মায়ের ভুমিকায় রেবেকা ও শিরীন আলম দু’জনই খুব ভালো অভিনেত্রী। সাথে আছে সাইফ ও নিঝুম রুবিনা। সব মিলিয়ে একটি ভালো কাজ হচ্ছে।নিঝুম রুবিনা বলেন, ‘দুই মা সিনেমার গল্পটাই হলো এই ছবির প্রাণ। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে কাজটি করছি।’ সাইফ খান বলেন, ‘ভালো গল্পের সিনেমাতে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে।

“দুই মা”নামটি শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কত অসাধারণ হতে পারে। মন দিয়ে কাজটি করছি।আপনারা হলে আসবেন বাংলা সিনেমা দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর