বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে প্রস্তুত করা হচ্ছে রংপুর কেন্দ্রীয় সহীদ মিনা

রিপোর্টারের নাম / ৩৮৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১:৪৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়। জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, এ দিবস ‘১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিমাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি’। পুরো দেশের ন্যায় সেই ২১শে ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে বরণ করতে প্রস্তুত রংপুর বাসী। বরণ উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ময়লা আবর্জনা পরিস্কার, শেষে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ধৌত, রং করণসহ আলোচনা সভার সভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে, তবে শোকের কারণে আলোকসজ্জা না থাকলেও শহিদদের স্মরণে থাকছে কালো পতাকা ও কালো ব্যাচ। কেন্দ্রীয় শহিদ মিনারের পাশাপাশি মাহিগঞ্জ সাতমাথা শহিদ মিনার, বঙ্গবন্ধু ম্যূরাল, মর্ডান মোড়স্থ অর্জন এলাকার ময়লা আবর্জনা পরিস্কার ধৌত ও রং করণ করা হয়। এ সব কাজে নিয়োজিত কর্মিরা মাতৃভাষা দিবসের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে। পরিস্কার পরিচ্ছন্ন কাজ শেষে মাতৃভাষা দিবসকে ঘিরে আল্পনা আকাঁ হবে কেন্দ্রীয় শহিদ মিনারে। অর্থাৎ সব দিক দিয়েই প্রস্তুত রংপুর বাসী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে। এদিকে ২১ ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশন চত্বরে ২১শে ফেব্রুয়ারিসকাল ১১ টায় শহিদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

এ ব্যাপারে জানতে চাইলে রসিকের অঞ্চল-১ এর বজ্য কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বরণ করতে প্রস্তুত, আমাদের যাবতীয় কাজ সম্পূর্ণ হয়েছে যদিও বা দিবসের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। তাই দিবসকে কেন্দ্র করে আপনাদের সহযোগীতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর