সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২সালে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকল শহিদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৪নং তেলিহাটী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী, তারুণ্যের অহংকার, শিক্ষানুরাগী,বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক,গাজীপুর ৩ আসনের সাংসদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি আস্থা বাজন,ইঞ্জিঃমোঃআমিনুল ইসলাম মানিক।
গণমাধ্যমকে এক স্বাক্ষাতকারে, ইঞ্জিঃমোঃআমিনুল ইসলাম মানিক বলেন,১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের সামনের সড়কে দৃপ্ত পায়ে নেমেছিলেন তরুণরা। দাবি জানিয়েছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার। তাদের এ ন্যায্য দাবি দমনে চলেছিল পুলিশের গুলি। ঝরেছিল সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরের তাজা প্রাণ। সেদিনই সেখানে শহীদদের উদ্দেশে গড়ে উঠেছিল স্মৃতির মিনার। রাতের আধারে সেটিও গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদাররা। পরে সেটি আবার তৈরি করা হয়। প্রতিবছরই সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আপামর সাধারণ মানুষ।
সারাবিশ্বে এখন ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়, এটা বাঙালী জাতির জন্য গর্ভ,পৃথিবীতে এমন কোন দেশ বা জাতি নেই যারা ভাষার জন্য জীবন দিয়েছে,সারাবিশ্বে একমাএ জাতি হলো বাঙালি জাতি,আর এই বাঙালি জাতির এই জীবন উৎসর্গকে জাতিসংঘ স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়েছে ২১শে ফেব্রুয়ারী শুধু বাঙালি জাতির জন্য নয় সারাবিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
২১শে ফেব্রুয়ারীতে সারা বাংলাদেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ মিনারে ফুল দিয়ে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের চত্বরের সড়কে আঁকা হয়েছে আলপনা। দেয়ালচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ঘটনাপ্রবাহ। দিনটি হয়ে উঠেছে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের মাতৃভাষা রক্ষার দিন হিসেবে। মাতৃভাষার চর্চা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম।
ইঞ্জিঃমোঃআমিনুল ইসলাম মানিক।আরোও বলেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তেলিহাটী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তেলিহাটী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শ্রীপুর উপজেলার সকলের প্রতি রইলো শুভ কামনা