সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই বন্দুকের ভয় নয় – ড. সাইফুল ইসলাম

মাহমুদুল হাসান / ২৫১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

মাহমুদুল হাসান 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুষ্টিয়া–২ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেছেন, “জনগণের হাসি ও ভালোবাসাই রাজনীতির আসল শক্তি। যদি আমরা মানুষের হৃদয়ের সঙ্গে সংযোগ হারাই, তাহলে রাজনীতি অর্থহীন হয়ে পড়ে।”

শুক্রবার তিনি মোকারিপুর সরকারি বিদ্যালয় মাঠে নারী সমাবেশে তিনি বলেন, রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক আচরণ, দলীয় ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতার এক গভীর বার্তা। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়—মানুষের ভালোবাসা, হাসি ও সম্মান অর্জন। জনগণের ভালোবাসা না পেলে কোনো নেতৃত্ব টেকে না।” তিনি যোগ করেন, “আমরা যদি মানুষের অনুভূতিকে সম্মান করতে না পারি, তবে গণতন্ত্র টেকে না, সমাজও ভেঙে পড়ে।” তাঁর বক্তব্যে আবেগপূর্ণভাবে উঠে আসে পারস্পরিক মানবিক সম্পর্কের মূল্য।

নারীসম্মানের প্রসঙ্গ টেনে বলেন, “আমার মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে আমাকে পৃথিবীতে এনেছেন। তাই নারীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। সমাজে নারীর প্রতি অসম্মান মানে মানবতার প্রতি আঘাত।” তিনি সতর্ক করে বলেন, “একটি দেশের স্থায়ী শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী নিরাপদ ও সম্মানিত। সামান্য অন্যায় বা অন্যায্য আচরণও জাতির স্থিতি নষ্ট করে দিতে পারে।”

ড. সাইফুল ইসলাম আরো বলেন, “বিএনপি কখনো ফ্যাসিবাদী রাজনীতিকে মেনে নেয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতারা বারবার জনগণকে আন্দোলনে আহ্বান জানিয়েছিলেন—গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই, বন্দুকের মুখে নয়। জনগণই আমাদের শক্তি, তাদের ভোটেই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।”

নিজ দলের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতিতে ত্যাগ ছাড়া সাফল্য আসে না। অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। যারা ত্যাগ করবে, তারাই প্রকৃতভাবে জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্য।” তিনি স্পষ্টভাবে বলেন, “বিএনপি সবসময় সম্মান ও নীতির রাজনীতি করেছে। তাই আমরা যে জাতীয় সরকার গঠনের কথা বলছি, তা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে।”

এই নির্বাচন যেন হয় শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সম্মানজনক। প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু শত্রুতা নয়।”

 

ভেড়ামারা ও মিরপুর অঞ্চলে তাঁর এই বক্তৃতা শোনার পর সাধারণ মানুষ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানায়। হাজারো মানুষ তাঁকে জড়িয়ে ধরে স্লোগান দেয়—“আমাদের নেতা সাইফুল ভাই! ধানের শীষে ভোট চাই!” “রাজনীতি মানে বিভাজন নয়, ঐক্য। শত্রুতা নয়, শ্রদ্ধা। মানুষে মানুষে সম্পর্ক যত মজবুত হবে, রাষ্ট্র তত শক্তিশালী হবে।” তিনি মিরপুর–ভেড়ামারার জনগণের উদ্দেশে বলেছেন, “আমি বিনয়ের সঙ্গে বলছি, আমাকে যদি মনোনয়ন দেন, আমি এই অঞ্চলের মানুষের ভালোবাসার ঋণ শোধ করব জীবন দিয়ে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর