শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর কে গ্ৰেফতার করেছে র‌্যাব-১৪  

রিপোর্টারের নাম / ৯০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

২০১৬ সালে বহুল আলোচিত গাজীপুরের জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল (২৭) হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর(২২)‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

 

গাজীপুরের জয়দেবপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ০২/১১/২০১৬ ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, দায়রা নং-২৩৯/১৯ মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২)‘কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

 

উক্ত আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারী ২০২৫ রাত অনুমান ৩ টায় র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টুটুল (২৭) হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২), পিতা-মৃত আঃ রহমান, সাং-ঈশ্বরগঞ্জ সদর দত্তপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।(লুৎফা বেগম,সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর