বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ

অনলাইন ডেস্ক / ৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক 

 

“উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ”

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে একটি বৃহৎ নীতি সংলাপ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে দ্য ফ্রন্ট পেইজ-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রিচ আউট’। ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন বিভিন্ন সেক্টরের নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ-তরুণী।

 

“উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক এই সংলাপটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা’র ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য ফ্রন্ট পেইজ।

 

এই সংলাপের লক্ষ্য ছিল নারীদের শুধুমাত্র উন্নয়ন কার্যক্রমের উপকারভোগী হিসেবে নয়, বরং নীতি নির্ধারক ও জাতি গঠনের সক্রিয় চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠা করা। আলোচনায় নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের পথ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

 

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজেস; ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী জেসিন, সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী, যিনি আলোচনাকে কার্যকর ও অংশগ্রহণমূলকভাবে এগিয়ে নেন।

 

এই নীতি সংলাপটি নীতিগত ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে সমাধানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে নারী শিক্ষার্থী ও তরুণ নেতৃত্ব, পেশাজীবী ও উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক ও অধিকারকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর