বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

আরএমজি এফএনএফ এর উদ্যোগে বেঞ্চ ও আলমারি বিতরণ

রিপোর্টারের নাম / ২৯০ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২২, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরের মুদাফা, নিশাত নগর, টঙ্গীতে বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে দারুর রহমান তাহফিজুল কোরআন মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ রাখার জন্য স্টিলের আলমারি ও কিতাব রাখার জন্য কাঠের বেঞ্চ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে ওই মাদ্রাসার বালিকা শাখার জন্য প্রিন্সিপালের মাধ্যমে ১ টি স্টিলের আলমারি ও ৮ টি কাঠের বেঞ্চ বিতরণ করেন বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব ফারাবী পারভেজ, মোছাঃ হাসনা হেনা, মোছাঃ আইরিন শান্তা, জনাব মোঃ শফিকুল ইসলাম, জনাব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হুসাইন সহ মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।

 

এসময় মোঃ সজিবুল ইসলাম বলেন, কোরআনের পাখিদের চাহিদা খুবই অল্প। আমরা যদি আমাদের আয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কোরআনে পাখিদের পাশে দাঁড়াতে পারি, তাহলে সমাজের সকল স্তরেই কোরআনে আলো ছড়িয়ে যাবে খুবই দ্রুত সময়ের মধ্যে। বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন পূর্বের ন্যায় সব সময়ই সমাজের মানুষের কল্যানে সামাজিক কার্যক্রমে মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।

 

এই সময় উক্ত মাদ্রাসার পার্শ্ববর্তী বালক শাখায় মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হুসাইনের নেতৃত্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় যে সকল মানুষ নিয়মিত ভাবে আর্থিক সহায়তা করে আসছেন, তাদের দানের মানসিকতা আরো সমৃদ্ধশালী এবং তাদের মনের নেক উদ্দেশ্য সফল হওয়ার বিষয়ে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর