সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

আরব আমিরাত নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত  / ৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত 

 

দুবাইয়ে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা। আধুনিক নোয়াপাড়া রূপকার ও প্রাণ স্পন্দন আলমাস ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে নোয়াপাড়া প্রবাসী উন্নয়ন পরিষদ।

 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দুবাইয়ের কাচ্চি দরবার হলরুমে রাউজান নোয়াপাড়া প্রবাসীদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মোহাম্মদ আকবর হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইদ্রিস ও বখতিয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমাস ইউনুস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের তানশী, আলহাজ্ব শরাফত আলি, সেলিম উদ্দিন চৌধুরী, ব্যাংকার মোহাম্মদ কুতুবুদ্দিন, আরব আমিরাতে সময় টিভি সাংবাদিক শিবলী আল সাদিক,ডিবিসি চ্যালেন সাংবাদিক সাইফুল ইসলাম, তালুকদার, রাজধানী টিভি সাংবাদিক লায়ন মোঃ ওসমান চৌধুরী,ব্যবসায়ী মোঃ আলম, মোঃ রুবেলসহ আরও অনেকে।

বক্তারা আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনের সমাজসেবা, শিক্ষা, মানবকল্যাণ ও নোয়াপাড়ার উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে নোয়াপাড়ার বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সংবর্ধিত অতিথির দীর্ঘায়ু কামনা করে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর