বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের ব্রি পরিদর্শন

রিপোর্টারের নাম / ১১৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বুধবার (১৫ মে ২০২৪) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সদর দপ্তর পরিদর্শন করেন। ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর তাকে স্বাগত জানান। পরে তিনি ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

 

ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সভায় ব্রির অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো: ইফতেখারুদ্দৌলা। এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত ব্রির বর্তমান কার্যক্রম, সাফল্য এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রির ভূমিকার প্রশংসা করেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ। সভায় ব্রির উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানমসহ ব্রির সকল বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভা শেষে সফররত প্রতিনিধি দলটি ব্রির কেন্দ্রিয় গবেষণাগার, জিন ব্যাংক এবং রাইস মিউজিয়াম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর