রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

আ’লীগের দোসর, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই – জেলা আহ্বায়ক মন্টু

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২১, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন, কোন আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান কোনভাবেই বিএনপিতে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না।

যদি কেউ কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপি একটি শক্তিশালী জনপ্রিয় দল। এখানে ত্যাগীদের মুল্যায়ন করতে হবে। বিএনপিই পারে জনগণকে নিরাপত্তা দিতে। রোববার বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কয়রা ও পাইকগাছা উপজেলার দলীয়, সামাজিক ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। সভাশেষে কয়রা উপজেলার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা লিফলেট বিতরণ করেন। বিকেলে ৫টায় কয়রা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জামাল সরদার ও যুবনেতা মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে জায়গির মহল বাজার চত্ত্বরে ব্যবসায়ী ও সুধী সমাজের সাথে মতবিনিময় করেন।

সন্ধ্যা ৭টায় আমাদী বাজারস্থ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত নাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে নগদ অর্থ প্রদান করেন। রাত সাড়ে নয়টায় পাইকগাছা উপজেলার চাদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। রাত সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন যুবদল নেতা আলালের পিতা শহিদুল ইসলামের মৃত্যুতে শোকাহত পরিবারের মাঝে পৌঁছে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক তৈাহিদুর রহমান মুকুল, খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কয়রা উপজেলা বিএনপি নেতা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, কোহিনূর ইসলামসহ দু’ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর