রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ১১০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টুর সভাপতিত্বে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান,

সাবেক এমপি ও উপমন্ত্রী এডভোকেট আব্দুস

সালাম পিন্টু,বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ।

গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুন্ডুর সঞ্চালনায় মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,গোপালপুর

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ঈশা মুনিম, উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলু,শহর বিএনপির

সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল,উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন,উপজেলা

কৃষক দলের সভাপতি মো: হাতেম আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির হোসেন প্রিন্স,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো:

আমিনুল ইসলাম,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি শাহানুর আহমেদ সোহাগ,উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ,নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন সাহা,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক রনজিৎ কুমার ঘোষ,উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার সকল দুর্গা পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ,সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

মত বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সনাতন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্যে তাদেরকে আশ্বস্ত করে বলেন :” আমাদের এলাকায় যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা সহ তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা সবাই জাতি-ধর্ম বিভেদ ভুলে একে অপরের পাশে সবসময় থাকবো। ”

প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আব্দুস সালাম পিন্টু হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে বলেন : ” আপনারা নিজেদের কখনও অসহায় ভাববেন না।

আপনাদের যে কোনো বিপদে ও সমস্যায় আমাকে অবগত করলে আমি তাৎক্ষণিকভাবে আপনাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।নাগরিক অধিকারে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-

খ্রীষ্টান সবাই সমান।আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠু সুন্দর ও উৎসবমূখর পরিবেশে পালনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে প্রশাসনের পাশাপাশি আপনাদের পাশে সবাই থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর