রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

আসন্ন দূর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক টিম : ডাঃ মজিদ 

রিপোর্টারের নাম / ১১৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ৫, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় কোন ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক টিম। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় পূজা উৎযাপন পরিষদের সাথে সার্বক্ষনিক পাহারা দিয়ে সহযোগী করবে আমাদের নেতাকর্মীরা। এদেশে কোন সংখ্যালঘু নেই। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই। সবাই বাংলাদেশের নাগরিক সুতরাং সবার সমান অধিকার সুনিশ্চিত করাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গিকার। আমরাও বিশ্বাস করি আসন্ন পূজা হবে বাংলাদেশ সৃষ্টির পর সব থেকে উৎসব মুখর পূজা। আসন্ন দূর্গাপূজাকে উৎসব মুখর করতে উপজেলার লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এসব কথা বলেন।

শনিবার বিকেলে লস্কর ইউনিয়নের বিনাপানি হাইস্কুল মাঠে স্থানীয় পূজা মন্ডপের সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল,আসাদুজ্জামান খোকন,মেছেল আলী সানা,মফিজুল ইসলাম টাকু,এবিএম আকিজ উদ্দিন,হুরাইরা বাদশা,এটিএম মঈনউদ্দীন শিমুল। অন্যান্য মধ্যে মোঃ শহিদ, রাসেল হোসাইন,আনারুল ইসলাম,আলম জমাদার, নজরুল ইসলাম, মোহাম্মদ মোস্তাকিম, রায়হান পারভেজ টিপু,রাজেশ রায় রাজা, মুরাদ হোসেন, সাগর, আাঃ ওদুদ, শাওন,জাহিদ হোসেন, আমিনুর, মারুফ,জয়ন্ত,তিতাশ সরকার উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাহুল সরকার,রঞ্জিত কুমার,নির্মল কুমার,পবিত্র কুমার মন্ডল, প্রানচন্দ্র হালদার বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রদানকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন- আমি হিন্দুর ছেলে,আমি বুকে হাত রেখে বলতে পারি বিএনপির আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুখে থাকে। ভালো ভাবে খোজ নিয়ে দেখেন বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের মানুষ আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগের আমলেই আমাদের দেশ ছাড়তে হয়। বিএনপি জামায়াতে আমলে যেটুকু হামলা মামলা দেখা যায় খোঁজ নিয়ে দেখেন প্রতিটি ঘটনার পিছনে আওয়ামী লীগের যোগ সূত্র রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ বলেন- আসন্ন দুর্গাপূজায় কেউ কোন ধরনের সহংসতা করার চেষ্টা করলে আপনারা তাকে খুটির সাথে বেঁধে রেখে আমাদের খবর দিবেন। আমাদের মনে রাখতে হবে সহিংসতাকারীর কোন রাজনৈতিক পরিচয় হয় না। বিএনপিতে কোন ধরনের দুর্বৃত্ত জায়গা হবেনা।

তিনি আরো বলেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন যদি কেউ কোন সহিংসতা, লুটপাট বা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এমনকি দলই তার বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না। ইতোমধ্যে যারা দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মে লিপ্ত হয়েছিল তাদেরকে আমরা বহিষ্কার করেছি।

উল্লেখ লস্কর ইউনিয়নে এবছর ১৪ টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর