শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সর্বোচ্চ ছাড় দেবে জামাতঃ রফিকুল ইসলাম খান 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২৭, ২০২৫, ২:১৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ২৭ জুন শুক্রবার সাগর সৈকত কনভেনশন সেন্টারে, ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: রফিকুল ইসলাম খান বলেন,বাংলাদেশের সকল ইসলামী দল, ইসলামী ব্যক্তি, আলেম ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম পছন্দ করে এমন সকল মানুষ ঐক্যবদ্ধ হওয়ার পথে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে । সকল ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে এবার ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটি। রফিকুল ইসলাম খান আরও বলেন, স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায়, যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলনকশা বাংলাদেশের ১৮কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না।তিনি আরও বলেন, আমরা বলেছি প্রয়োজনেও সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়নি। এজন্য আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।

দ্রুত গণহত্যার বিচার কাজ শেষ করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভেতরে- বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হব।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ডঃ মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খাইরুল হাসানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে জামায়েত এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর