সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

ঈদ উপলক্ষে পাইকগাছা উপজেলার ২১হাজার ৫শ ৪৪টি পরিবার পাচ্ছেন ভিজিএফের চাল 

রিপোর্টারের নাম / ১২৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নে ভিজিএফের চাল পাচ্ছে ২১হাজার ৫শ ৪৪টি পরিবার। বৃহস্পতিবার(৬এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ২১হাজার ৫শ ৪৪টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানদের পত্র প্রদান করা হয়েছে।এরই প্রেক্ষিতে ১০টি ইউনিয়ন পরিষদ হতে তালিকা হাতে পাওয়ার পর সভায় অনুমোদনের প্রস্তাব করা হবে।এর মধ্যে হরিঢালী ইউনিয়নে ২হাজার ১শ ৭৫টি,কপিলমুনিতে ৩ হাজার ৬৬টি,লতায় ১ হাজার ৮টি, দেলুটি ১ হাজার ৪শ ৪৫টি, সোলাদানায় ২ হাজার ৭২টি,লস্করে ১ হাজার ৯শ ১টি,গদাইপুরে ১ হাজার ৮শ ২৭টি,রাড়ুলীতে ২ হাজার ৪শ ২৯টি,চাঁদখালীতে ৩ হাজার ৫শ ৫টি,গড়ইখালিতে ২ হাজার১শ১৮টি পরিবার পাচ্ছে ভিজিএফের খাদ্যশস্য।ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ,অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে।

 

ভিজিএফ কার্ড-প্রতি মিলবে ১০ কেজি চাল।সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতি দরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। অতি শীঘ্রই শুরু হবে ভিজিএফের চাল বিতরণ।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান,উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।

 

উপকারভোগী নির্বাচনে শতকরা কমপক্ষে ৭০ জন নারী অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদারকিসহ সঠিক পরিমানে খাদ্যশস্য বিতরণে নির্দেশনা দেয়া হয়েছে।চাল নিয়ে নয়-ছয় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর