বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

উঠান বৈঠকে ভোট চাইলেন কালীগঞ্জের বিএনপি প্রার্থী, দিলেন নানা প্রতিশ্রুতি

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৪০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মুসেফপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দড়িসোম, মুনশুরপুর ও টেকপাড়া এলাকার বিপুল সংখ্যক নারী ভোটারদের উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর।

বৈঠকে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি নায়েবুর রহমান মাসুদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও রুহুল আমিন মোল্লা, বিএনপি নেতা আজাদ নুরুউদ্দিন বাবুল, মাসুদুর রহমান পান্নু, মাহবুবুর রহমান সুরুজ, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রশিদ মোক্তার, পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলে গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, পৌর বিএনপি নেতা মো. আবদুর রহমান, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম (সফিক), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পাপ্পু মীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর