বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে“পিঠা উৎসব ২০২৬” অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২১, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি ২০২৬) স্কুল প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে “পিঠা উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব আয়োজিত হয়।

বাংলার আবহমান লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী ও নান্দনিকভাবে সাজানো পিঠার স্টল স্থান পায়, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পিঠা উৎসব ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পিঠা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

উদ্বোধন শেষে উপাচার্য আবহমান বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের আকর্ষণীয় পিঠার স্টল ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, উন্মুক্ত ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উন্মুক্ত ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামছুল হক খান, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর