বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও পাইকগাছা- কয়রা প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৪৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ২২, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

উপকূলীয় এলাকায় নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে উপজেলার গদাইপুর বাজারে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

এসময় এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলনেতা গাজী ইসতেহাক, সাংবাদিক আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ আলী, ওয়াহিদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, কাজী মোস্তফা, জয়নাল কাজী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন , খুলনা- ৬’ এ স্বৈরাচারী আওয়ামীলীগের বিনাভোটের বহিরাগত এম পি আক্তারুজ্জামান বাবুর লুটপাট ও টেন্ডারের নামে ভাওতাবাজি দিয়ে রাষ্ট্রের সম্পদ পাচার করেছে। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা‌ এছাড়াও অবিলম্বে রাস্তা সংস্কার ও টেকসই বেড়ীবাঁধ নির্মানের জোর দাবীও জানান মানববন্ধনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর