স্টাফ রিপোর্টার গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব অ্যাড. মোঃ জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিতব্য গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নির্বাচনে, ২১ এ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১৪৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার রাত ১টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা। ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. মোঃ জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল জলিল আনারস প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।
এসময় বিজয়ী হয়ে আলহাজ্ব অ্যাড. মোঃ জামিল হাসান দুর্জয় তার কর্মী সমর্থকদের উদ্যেশ্যে এবং সকলকে শান্ত থাকতে বলেন। তিনি আরও বলেন যে, এই বিজয় শ্রীপুর মা- মাটি প্রতিটি মানুষের। তারা তাদের উন্নয়নের জন্য আমাকে বাছাই করেছেন। আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।