সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকে হিন্দু সম্প্রদায়কে প্রতিপক্ষ বানাতে একটি চক্র অপপ্রচারে লিপ্ত। হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ভাংচুর, লুপট ঘটনা দেখিয়ে সম্পাদক এসএম এনামুল হকের বিরুদ্ধে আনীত অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খালিয়ারচক গ্রামের পতিরাম মন্ডলের ছেলে শিবপদ মন্ডল এ সংবাদ সম্মেলন করেন।

শিবপদ এর ব্যবসা প্রতিষ্ঠান সততা ফিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এসএম এনামুল হক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আমাদের ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান। গত ৫ই মে সরকারের পট পরিবর্তনের পর আমার বাড়ীতে একদল উচ্ছৃঙ্খল যুবক ভাংচুর ও তান্ডব চালায়। তারা বহিরাগত হওয়ায় কাউকে সনাক্ত করতে পারিনি। এনামুল চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে আজও পর্যন্ত আমাদের হিন্দু সম্প্রদায়কে আশ্রায় দিয়ে রাখছেন। ভাংগা ভাংচুরকালে আমরা সাবেক চেয়ারম্যান এনামুলের সাহায্য সহযোগিতা পেতে তার সাথে যোগাযোগ করলে জানতে পারি তিনি পৌর সদরে প্রশাসনের সাথে মতবিনিময়ে রয়েছে। আমি বিশ্বাস করি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে দুরে সরিয়ে রাখার জন্য তার প্রতিপক্ষরা এ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ অপতৎপরতা বন্ধ করা না হলে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারও কর্মসুচী পালণ করতে বাধ্য হবো। এনামুল আমাদের শেষ আশ্রায়স্থল। এখানে কোন প্রকার আঘাত করা হলে আমরা তা মেনে নেবোনা। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর