নিজস্ব প্রতিবেদক :
জন্মের পর থেকেই আমার ‘ছেরার’ (ছেলে) কান্নার সুর আছিল ভিন্ন, অন্য ৫টা শিশুর কান্না যেই রহম(যেমন) তেমন ছিল না মোডেও (মোটেও) ! বড় হবার লগে লগেই হাত পা নাড়াচাড়া বন্ধ হইতে থাকে ! চিকিৎসা করাইতাছি তবে লাভ পাইতাছিনা । জন্মের পর থাইকা আইজ ১১ বছর যাবৎ কোলে’ই বড় হইছে ! তবে হুইল চেয়ার প্রতি ওর অনেক আকর্ষণ ,আমরা অনেক আনন্দিত! হুইলচেয়ার পেয়ে অনুভূতি জানাতে গিয়ে আনন্দের অনুভূতিতে কান্না করছিল নিজমাওনা গ্রামের আসমা আক্তার নামে এক গৃহিণী।

শনিবার ৩ জুন বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিজমাওনা আমরার চালা গ্রামের রুবেল মিয়ার ছেলে আব্দুল্লাহ আলিফ (১১), পার্শবর্তী গ্রাম শৈলাট উত্তর ও দক্ষিণ এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে আবুল (২৭) ও শাজাহান মিয়ার ছেলে হাসান রুহানির (১৩) এর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অসহায় মানুষের শীতল ছায়া খ্যাত আর্থ মানবতার অগ্রদূত সাদ্দাম হোসেন অনন্ত
বিতরণের সময় সাদ্দাম হোসেন অনন্ত অসহায় প্রতিবন্ধীদের পরিবারের সাথে কুশল বিনিময় করেন। এমন কার্যক্রম করে কেমন অনুভূতি অনুভব করেন এমন কথার ভিত্তিতে আজকের বিজনেস বাংলাদেশকে তিনি জানান,