শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

উম্ম আল কোয়াইনে বাংলাদেশি ট্রাভেল এজেন্সির উদ্বোধন

রিপোর্টারের নাম / ১২১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

 

রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সহজভাবে দেশে যাতায়াতে টিকিট সেবা, আউটপাস, জব লস ইন্স্যুরেন্স, ভ্রমণ ভিসা এবং পরিবারের সদস্যদের ভ্রমণসহ যাবতীয় সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইনে  যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান মুনির ট্রাভেল এন্ড টুরিজম।

রবিবার (২২ সেপ্টেম্বর ) উম্ম আল কোয়াইন পুরনো লুলু সেন্টারের  বিপরীত পাশে ট্রাভেল এজেন্সিটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্পন্সর স্থানীয় নাগরিক রাশেদ আলী সাইফ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোহাম্মদ মনিরুল ইসলাম,কনস্যুলেট তৃতীয় সচিব এমডি নাজমুল হাসান,ব্যবসায়ী আমিরুল ইসলাম চৌধুরী এনাম,সাংবাদিক  কয়েস আহমেদ,প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, হারুন মিয়া, এডভোকেট মেহেদী হাসান, শেখ রাসেল,মিলন সুমন, আনিস,সায়েফ ইমন সহ বিপুলসংখ্যক প্রবাসী৷

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক  মনিরুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশে যাওয়ার সময় বিমানের টিকেট কাটতে ভিনদেশী প্রতিষ্ঠানের মুখোমুখি হতে হয়। এতে করে অনেক সময় নানা ভোগান্তির শিকার হন । তাই তাদের সমস্যা লাগব করার জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি।এই সেবা মুলক প্রতিষ্ঠানের উদ্যোগের জন্য উপস্থিত নেতৃবৃন্দ ও বাংলাদেশি প্রবাসীরা এই তরুন বাংলাদেশি উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।

‘বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই উম্ম আল কোয়াইন এলাকায় সাধারণ শ্রমিক রয়েছেন যারা সহজে সেবা গ্রহণ করতে পারবেন৷’ আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন। পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর