মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে বজ্রপাতে নারীসহ গবাদি পশুর মৃত্যু 

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ১৬, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস

 

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে চামেলী রাণী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে, সেই সাথে গৃহপালিত একটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার ধরণী বারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের, মধুপুর ক্লিনিক পাড়া গ্রামে শুক্রবার সকালে বৃষ্টি শুরু হলে চামেলী রাণী খড়ের গাদা থেকে গরু গোয়ালঘরে আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়ে তার একটি বকনা গরুও মারা যায়। নিহত চামেলী রাণী দুই সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন সবাইকে দুর্যোগকালীন সময়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর