শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেকানিক্যাল ডে-২০২৫। বর্ণাঢ্য র‍্যালি, পায়রা ও বেলুন উড়ানো এবং কেক কাটার মধ্য দিয়ে শুক্রবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।উপাচার্য উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যখন প্রযুক্তি প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে, চতুর্থ শিল্পবিপ্লব আমাদের উৎপাদন, সেবা এবং জীবনযাত্রাকে বদলে দিচ্ছে, তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা আরও ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ঠিক এমন সময়ে মেকানিক্যাল ডে-২০২৫ দেশের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের শীর্ষ প্রকৌশলী, গবেষক, শিল্পখাতের পেশাজীবী, শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদেরকে জ্ঞানচর্চা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে এক সমন্বিত আলোচনার সুযোগ করে দিয়েছে। আমি আশা করি, সার্বিকভাবে মেকানিক্যাল ডে-২০২৫ ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইতিহাসে একাডেমিক উৎকর্ষতা, গবেষণার অগ্রযাত্রা, মিলনমেলা ও পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে একটি স্মরণীয়, সফল এবং অনন্য আয়োজন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

 

এ সময় তিনি ডুয়েটের জন্য অনুমোদিত ‘এম-ডুয়েট’ প্রকল্পকে ডুয়েটকে বিশ্বমানে রূপান্তরিত ও আধুনিকায়নের এক যুগান্তকারী অগ্রযাত্রা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, দক্ষ মানবসম্পদ, স্বচ্ছ প্রশাসন ও উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় ডুয়েটকে আইকনিক ও শীর্ষ অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। ইতোমধ্যে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত প্রকাশনায় আমাদের অগ্রযাত্রা আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃশ্যমান হচ্ছে।’ তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘মেকানিক্যাল ডে শুধু উৎসব নয়; এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং অ্যালামনাই সংযোগের সমন্বিত প্ল্যাটফর্ম। এখানে একাডেমিক উৎকর্ষ ও পারস্পরিক সহযোগিতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার, গবেষণা ও নেতৃত্ব বিকাশে বিশেষভাবে সহায়ক।’ তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ধারাবাহিক অগ্রগতি, ল্যাব আধুনিকায়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্প-একাডেমিক সংযোগ বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরে মেকানিক্যাল ডে-কে বিভাগের অগ্রযাত্রায় উন্নয়ন এবং শিক্ষার্থী-অ্যালামনাই সংহতির জন্য একটি শক্তি, ঐক্য, সৃজনশীলতা, অগ্রযাত্রার প্রতীক এবং অত্যন্ত কার্যকর মঞ্চ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, অনুষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, প্রাক্তন অধ্যাপক মো. আব্দুল হান্নান মিয়া, অ্যালামনাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অনুষ্ঠানের কনভেনর অধ্যাপক ড. মো মোস্তাকুর রহমান ও অনুষ্ঠানের মেম্বার সেক্রেটারি সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদ মিয়া। এক ছাদের নিচে প্রজন্মের সেতুবন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগের বিভিন্ন ব্যাচের অ্যালামনাইবৃন্দ, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, দেশের যন্ত্রকৌশল সেক্টরের শীর্ষ প্রকৌশলী, শিল্পপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের উপস্থিতিতে স্মৃতিময় ও উৎসবমুখর মিলনমেলায় পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও সৌহার্দ্যমূলক পরিবেশ। তারা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, গবেষণা যাত্রা, দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং শিল্পপ্রযুক্তির বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা দেন। অ্যালামনাইদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মুক্ত আলোচনা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে বিশেষ অনুপ্রেরণা জোগায় এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞানের সেতুবন্ধন তৈরি করে।

 

অনুষ্ঠানে অন্যান্য পর্বের মধ্যে আরও ছিল বৃক্ষরোপণ, স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃব্যাচ যোগাযোগ সেশন, গ্রুপ ফটো সেশন, স্টল পরিদর্শন, পুরস্কার বিতরণী, র‍্যাফেল ড্র এবং সমাপনী অনুষ্ঠান। পুরো ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী-শিক্ষক ও অ্যালামনাইদের হাসি-আনন্দ, স্মৃতি রোমন্থন, বন্ধুত্বের উষ্ণতা এবং পুনর্মিলনের আবেগে নিবিড় এক উৎসবমুখর পরিবেশে সবাই ভবিষ্যতে বিভাগের উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, শিল্প-একাডেমিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর