শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

উৎসব মুখর পরিবেশে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ চলছে 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৫১ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২০, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের ৫ উপজেলা ও মহানগর ভিত্তিক বৃহত্তম পেশাজীবি সাংবাদিক সংগঠন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ “এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন এর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে।

আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে মনোনয়ন পত্র বিতরণ চলছে । 

আজ ২০ আগস্ট বিকালে আনুষ্ঠানিকভাবে সহসভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চ্যানেল এস টিভির প্রতিনিধি মো: জসীমউদ্দিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনেছেন মোহনা টেলিভিশন ও আজকের বসুন্ধরা’র প্রতিনিধি মো: তরিকুল ইসলাম জুয়েল।

 

এ সময় নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন-২০২৫ এর সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, সহকারী নির্বাচন কমিশনার মো: আক্তারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সানাউল্লাহ নূরী, সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন নাছির, সংগঠনের অন্যতম সদস্য হাজী কামাল, লোকমান হোসেন পনির, মো: পারভেজ মিয়া, ইব্রাহীম খলিল, আওলাদ হোসেন প্রমূখ।

 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, আগামী ২৫ আগস্ট সোমবার পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ চলবে। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৬ আগস্ট মঙ্গলবার। মনোনয়ন পত্র বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ আগস্ট বৃহস্পতিবার। মনোনয়ন পত্র প্রত্যাহার ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং ভোট গণনা শেষে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর