সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

একাত্তর আমাদের গৌরবের জায়গা, এটাকে ঠিক রেখেই সবকিছু সংস্কার করতে হবে- ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, একাত্তর আমাদের গৌরবের জায়গা, এটাকে ঠিক রেখেই সবকিছু সংস্কার করতে হবে। একাত্তরকে বাইপাস করে যদি সংস্কারের নামে পরিবর্তন করতে যাই, তাহলে জাতি হিসেবে আমরা সফল হতে পারবো না। জুলাই আমাদেরকে একটা সুযোগ দিয়েছে জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচার জন্য। একাত্তর-জুলাই’২৪ কে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার ২১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে একাডেমিক কমিটি (আর্টস) আয়োজিত “গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  একাডেমিক কমিটি (আর্টস)-এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড. একরামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের উপযোগী হয়ে উঠতে হবে। তা না হলে ভালো কিছু অর্জন করতে পারব না। তিনি বলেন, আমাদেরকে অবশ্যই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে এক্ষেত্রে পাইওনিয়ারের ভূমিকা পালন করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেয়া সংস্কার কাজগুলি ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠছে।মুখ্য আলোচক ড. একরামুল হক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরে সুযোগ এসেছে সংবিধানকে গণমুখী ও যুগোপযোগী করার। জুলাই অভ্যুত্থান আমাদের জন্য এই সুযোগ এনে দিয়েছে, যে সুযোগটা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর