শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন এগারো পেরিয়ে বারোতে পর্দাপণ এশিয়ান টেলিভিশন গাজীপুরের শ্রীপুরে অলোচনাসভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর উপজেলার ডার্চ বাংলোতে এ আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয় । বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ এডভোকেট শামসুল আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর রহমত আলী সরকারি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি আহসান উল্লাহ্, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জামান। এসময় গাজীপুর ও শ্রীপুর কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।