শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

এটা নৌকার নির্বাচন নিজের জন্য নয়:রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ২৯, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

এই নির্বাচন নিজের জন্য নয়, এটা নৌকার নির্বাচন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মননোয়ন দিতেন তিনি তার পক্ষে কাজ করতেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনীতি ও ব্যবসা এই দু’টি আলাদা জিনিস। দেশে এমন কিছু করবে না যাতে বাংলাদেশের পোশাক শিল্পে প্রভাব পড়ে। এজন্য তিনি উদ্যোক্তাদের কোনো ধরনের উদ্বিগ্ন না হওয়ার আহবান জানান। বাজারে চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি আমদানিতে কর কমাতে এনবিআরকে চিঠি দেয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারনে তা সম্ভব হয়নি। উৎপাদনও নেই দেশীয় চিনি। ভারতীয় চিনি আমদানিও বন্ধ। সে কারনে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই। তবে শীতকালীন শাকসবজি ও চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্য পণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে দাবি করেন মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় দলীয় মননোয়ন পাওয়া ও নিজের জয়ের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা নৌকার নির্বাচন নিজের জন্য নয়,। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মননোয়ন দিতেন তিনি তার পক্ষে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই। গ্যাস এসেছে উত্তরে। অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে এই ঘোষণা তিনি নিজেই দেবেন বলে আশা করেন। আগামী ৫ বছরের মধ্যে শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মধ্য দিয়ে রংপুর অনন্য স্থানে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর