শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতা নিয়ে ভাবলে মাথায় প্রথম যে কথাটি আসবে, তা আনন্দের নাও হতে পারে। এর অবশ্য কিছু কারণও আছে। সাংবাদিকদের সাধারণত প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়, নির্মোহভাবে তুলে আনতে হয় অতি আবেগীয় গল্প, কাজের সময় হয় দীর্ঘ। এরপরেও গণমাধ্যম কর্মীরা বছরের পর বছর নিরলস ভাবে এই পেশায় কাজ করে চলেছেন, তুলে আনসেন লাখো মানুষের সুখ দুঃখের গল্প, অন্যায় অপরাধের প্রকৃত সত্য ঘটনা সহ নানান গল্প।
স্যাটেলাইট টিভি চ্যানেল, (এটিএন নিউজ টিভি’র) গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন, সাংবাদিক শিহাব খান, তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আপনি সাংবাদিক দেশের নাগরিক, আপনি ইতিহাসের প্রতিক। আপনার দিকে তাকিয়ে আছে, বিশ্বের সকল নাগরিক। তিনি বলেন সাংবাদিক শিহাব খান, স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে একজন দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁর নিরপেক্ষ ও অনুসন্ধানী প্রতিবেদক ও মানবিক সাংবাদিক হিসেবে প্রশংসিত সর্বমহলে। গাজীপুর জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি।
খান সেলিম রহমান আরও বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা গুলো মিথ্যে ও হয়রানিমূলক৷ তাই যারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে বানোওয়াট হয়রানিমূলক মামলা করে তাদের শাস্তির জন্য আলাদা আইনের দাবী করছি। পাশাপাশি সত আদর্শবান ও মানবিক সাংবাদিক শিহাব খান’কে, মাতৃজগত পরিবার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) পক্ষ জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এটিএন নিউজ কর্তৃপক্ষের বিশ্বাস, শিহাব খান তার অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে চ্যানেলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং দর্শকদের কাছে সঠিক সংবাদ পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।
নতুন এই দায়িত্ব পেয়ে শিহাব খান, এটিএন নিউজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে নিরপেক্ষ, তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার করেছেন।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান সহ, সাংবাদিক শিহাব খান’কে আরও শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র মফস্বল সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাবু, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক মোঃ আতিকুর রহমান (এলএলবি), জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, দৈনিক সরেজমিন বার্তা’র গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন স্বপন, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা’র স্টাফ রিপোর্টার ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান, দৈনিক স্বাধীন বাংলা’র গাজীপুর প্রতিনিধি ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ভান্ডারী সহ আরও অনেকে।