শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম / ১৩৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৩০, ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ

আবুসাঈদ গাজীপুর সংবাদদাতা:

 

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনাস্ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ফাউন্ডেশনের আয়োজনে এতিম শিশুদের সাথে ইফতার – রাতের খাবার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ মার্চ) বিকালে বিশ্ব ইজতেমা মাঠের পশ্চিম পার্শ্বে রানাভোলা বেরীবাধ সংলগ্ন, উত্তরা, সেক্টর-১০ ঢাকায় অবস্থিত জামিয়াতুল নাবিয়্যিল আলামিন (বিশ্বনবী সাঃ) দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ আরএমজি প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের আয়োজনে আদিফা জাহান বিনতে আলিম মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিফা মেমোরিয়াল ট্রাস্টের প্রধান আব্দুল আলিম স্যার, আইটেক্স এর কান্ট্রি ম্যানেজার মো আতিকুর রহমান, আরএমজি প্রফেশনাল এফএনএফ গ্রুপের সভাপতি মো রাজিবুল ইসলাম, প্রধান সমন্বয়ক মোঃ সজিবুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মোঃ সোহেল রানা সবুজ, শেখ সাবের আলী, মো মনিরুজ্জামান, সৈয়দ মো ইমরান, মো মোবারক হোসেন, মো জাহিদুল ইসলাম, মো রাহাত হাসান জুয়েল, মো মুন্না, কিংশুক সমবায় সমিতির সিনিয়র অফিসার মো মাহিন, আরএস ফায়ারের ব্যবস্থাপক মো রাকিব, মো ফজলুল হক, ওয়াসিম মিয়া, লোকমান লাভলু প্রমুখ।

 

ইফতারের দোয়ার পূর্বে উপস্থিত অতিথিদের আলোচনায় উঠে আসে “আল্লাহ তায়ালা যেন সবসময় সকল অবস্থাসম্পন্নকে এতিম শিশুদের পাশে থাকার সুযোগ দেন। সমাজের যারা বিত্তবান রয়েছেন তবে শুধু বিত্তশালী ও প্রফেশনাল’সরা নয় সবাই যে যার অবস্থান থেকে যদি এতিমদের খোঁজ খবর রাখেন তাহলে আর তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না। প্রতি বছর পবিত্র রমজানে এতিম, অসহায় ও কোরআনে হাফেজদের নিয়ে ইফতার আয়োজনের এই ধারা যেন অব্যাহত থাকে, সেই লক্ষ্যে সবার কাছে দোয়া চাওয়া হয়। তাদের সত্যিকারের দেশপ্রেমিক হওয়া এবং সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিত্তবান সহ সকলকে এতিমদের জন্য সহযোগিতার আহবান জানানো হয়।

 

 

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়াতুল নাবিয়্যিল আলামিন (বিশ্বনবী সাঃ) দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মুফতি সাঈদুল ইসলাম আজাদী। এসময় উক্ত মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর