শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

এনডিসি প্রতিনিধি দলের-বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৬৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ১৬, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা এর ১৪১ (একশত একচল্লিশ) জনের একটি প্রতিনিধি দল আজ ১৬ জুন, ২০২৫ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন। প্রতিনিধি দলে কলেজ থেকে আগত ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং অফিসাররা অংশগ্রহণ করেন।

 

প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ও অন্যান্য পরিচালকবৃন্দ। পরে বারি’র কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিমিয় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান এবং বারি’র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

 

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর