মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

এবারের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, একইসঙ্গে জাতীয় পার্টিও প্রত্যাখ্যিত: (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

রিয়াজুল হক সাগর, রংপুর / ৫৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

এবারের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, একইসঙ্গে জাতীয় পার্টিও প্রত্যাখ্যিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিজয়ী প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোষিত ফলাফলে বিএনপির ধানের শীষের এমদাদুল হক ভরসাকে ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী আখতার হোসেন।

 

জানা গেছে, ১৬৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে শাপলা কলি প্রতীকে এনসিপির আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। তবে পোস্টাল ভোটের তথ্য পাওয়া যায়নি।

 

ফলাফল ঘোষণা কার্যক্রম শেষে সাংবাদিকদের আখতার হোসেন বলেন, নির্বাচনে সারাদেশে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, খুব অল্প সময়ের মধ্যেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি উপস্থাপন করা হবে।

 

তিনি বলেন, সবার সর্বাত্মক সহযোগিতায় তার বিজয় সুনিশ্চিত হয়েছে। এরজন্য আপামর জনগণ, সহযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি। রংপুর বৈষম্য দূর করে সকলের এই ঋণ পরিশোধ করতে চান বলেও জানান এনসিপির সদস্য সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর