রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমপি ফিরোজের বিরুদ্ধে নিজ দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ

রিপোর্টারের নাম / ১৯৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ

শ্রী ঃ মিশুক চন্দ্র ভুঁইয়া , নিজস্ব প্রতিবেদক

 

, পটুয়াখালী:: গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ জন নেতাকর্মীর ওপর বর্বরোচিত পৈশাচিক হামলার ঘটনায় আসম ফিরোজ এমপিকে দায়ী করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। পটুয়াখালীর বাউফলে এমপি আসম ফিরোজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের।

 

মঙ্গলবার (২১শে মার্চ) বেলা সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী বাউফলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের কাগুজিপুল থেকে শুরু হয়ে গোলাবাড়ি, কুন্ডুপট্টি ও পাবলিক ফিল্ড দিয়ে বাজার রোড হয়ে ইলিশ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মিছিলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাউফল সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, বগা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান প্রমূখ।

 

বক্তারা আসম ফিরোজ এমপিকে দায়ী করে বলেন তার নির্দেশে তার ভাইর ছেলে মনির মোল্লা ও আলকাস মোল্লার নেতৃত্বে ৫০-৬০ জন অস্ত্রধারীরা এ হামলা চালিয়ে আনন্দ মিছিল পন্ড করে দেন বলে অভিযোগ করেন এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

এদিকে ওই হামলার ঘটনার পর দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের জন্ম ভূমি বগা ইউনিয়নের বগা বন্দরে আসম ফিরোজ এমপির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করা হয়েছিল। ওই সমাবেশ থেকে আসম ফিরোজ এমপিকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

 

কথা থাকে যে, আসম ফিরোজ এমপিরপক্ষ থেকেও মঙ্গলবার (২১ মার্চ) বিএনপি- জামায়াতের নৈরাজ্যর নামে পাল্টা কর্মসূচির ঘোষনা দিলেও তা জেলা প্রশাসক ও এসপির হস্তেক্ষেপে পরিবর্তন করে পরেরদিন (২২ মার্চ) নির্ধারণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর