সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
অতীতের সাফল্যের ধারাবাহিকতায় চলতি বছরের এসএসসি পরীক্ষায়ও ফলাফলের সাফল্যে এগিয়ে রয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সোনালী চেলা উচ্চবিদ্যালয়। চলতি বছর ( ২০২৪ সালের) এসএসসি পরিক্ষায় ৯৬% ফলাফল অর্জন করে উপজেলায় প্রথমস্থান অর্জন করেছে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা উচ্চবিদ্যালয়।
জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে ১২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।যথাক্রমে এ-গ্রেড পেয়ে ২৩ জন শিক্ষার্থী, এ- পেয়ে ৩৫ জন, বি-গ্রেড ৩৫ জন,সি-গ্রেড ২৪জন ও ডি-গ্রেড পেয়েছেন ৪ জন শিক্ষার্থী।ফলাফলের দিক থেকে উপজেলায় প্রথম হয়ে অতীতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের ফলাফলের এমন অভাবনীয় অর্জনে মহান সৃষ্টিকর্তাসহ শিক্ষকমন্ডলীদের অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকার সুশীল সমাজ।
সোনালী চেলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এসএসসি পরিক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের এই ধারাবাহিক সাফল্য আগামীতেও ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। এতে অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।তিনি সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকল নিকট দোয়া প্রার্থনা করেন।