শ্রীপুর প্রতিনিধি :
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এ এইচ এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৫ জুন প্রতি বছরই দিবসটি সারাবিশ্বের মত বাংলাদেশের বিভিন্ন শহরে,স্থানে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। এ বছর বাংলাদেশের অন্যান্য স্থানের মত গাজীপুর জেলার শ্রীপুরের বহ্স্থারারচালার স্থানীয় এই সমাজসেবামূলক সংগঠনটি সম্পৃক্ত হলো।
জানা যায়, দুইদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনে ৫ জুন বুধবার সকালে এ. এইচ এডুকেশন অ্যান্ড সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বনাজি ও ফলজি গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আমজাদ হোসেন বিএ, সাধারণ সম্পাদক শাফি কামাল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানসহ স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।
এছাড়াও চলতি বছর বর্ষা মৌসুমে সমগ্র উপজেলায় এ এইচ এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে।