গাজীপুর প্রতিনিধিঃ
সারাদেশের সকল ওএমএস ডিলারশীপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের সরকারী নির্দেশনার পর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা ৬ নবেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে।
প্রত্রিকার বিজ্ঞাপনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীর নিকট থেকে বিধি মোতাবেক দরখাস্ত আহবান করে। এরপর স্থানীয়রা আবেদন করলেও অনেকেই আশ্রয় নেয় জাল জালিয়াতির।
খোঁজ নিয়ে জানা যায়, অনেকের নিজস্ব বা ভাড়ায় কোন দোকান না থাকলেও তাদের রয়েছে ট্রেডলাইসেন্স। আবার আবেদনপত্রের সাথে সংযুক্ত অঙ্গিকারনামায় ১০ টন চাল মজুদের নিশ্চয়তা দিলেও বাস্তবতা ভিন্ন! আরো চমকপ্রদ বিষয় হলো অনেকে আওয়ামীলীগের ইশারায় কাজ করলেও জানেনা, ওএমএস এর কার্যক্রম সম্মন্ধে।
এমতাবস্থায় স্থানীয়দের দাবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরেজমিনে পরিদর্শন করে তার ডিলারশীপ দেওয়ার। অন্যথায় আওয়ামীলীগের সাজানো ছকেই আবার বরাদ্দ যাবে।
এবিষয়ে শ্রীপুর উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা পুনরায় সকল আবেদন যাচাইবাছাই করছি।