সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

ওসির প্রত্যাহার চেয়ে গাজীপুরে মহাসড়ক অবরোধ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

গাজীপুর জেলার জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদ আহমেদকে প্রত্যাহারের এবং তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ময়মনসিংহ লেনে দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে সড়কের ওই লেনে যানবাহন আটকা পড়ে ৫ কিলোমিটার এলাকা ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুপুর পৌণে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দাবির বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর সোয়া ১টায় সড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়। বিক্ষোভকারীরা বলেন, বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে চলাচলকারী অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা উঠানো এবং বাধা দেওয়া নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক-শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার (১১ জুলাই) বাঘের বাজার অটোস্ট্যান্ডে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলেও পুলিশ এক পক্ষের মামলা রুজু করে। ওই মামলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। তদন্ত ছাড়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা নেওয়ায় ওসির প্রত্যাহারসহ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বাঘের বাজার অটোস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে তারা সড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যায়। মানববন্ধনে বিক্ষোভকারীরা তার (ওসির) প্রত্যাহার চেয়েছে কিনা এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর