মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কপিলমুনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৭০ হাজার টাকা জরিমানা 

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ৩, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মোকলেছুর রহমানের নেতৃত্বে কপিলমুনি বাজারের অভিযানকালে এ জরিমানা আদায় করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন,কুশিয়ারা চা নকল পেকেটে বাজারজাত,ইন্ডিয়ান মোড়কে দেশীয় খাদ্যপণ্য প্যাকিং করে বাজারজাত করায় কমলা ষ্টোর এর স্বাত্তাধীকারী রামপ্রসাদ দত্ত ও তাপস চন্দ্র সেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪/৪৫ ধারায় ৬০ হাজার টাকা ও মদন মোহন চানাচুর ফ্যাক্টরীর মালিক গোপাল দত্ত কে একই আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পাইকগাছা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল বলেন, মাঠ পর্যায়ে খাদ্যের গুণগত মান যাচাই বাছাই এর অংশ অনুযায়ী খুলনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার যৌথ অভিযান কপিলমুনি বাজারে পরিচালিত হয়েছে। এসময় কমলা ষ্টোর ও মদন মোহন চানাচুর এই দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত প্যাকেটসমূহ কপোতাক্ষ নদের তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে কথা বিবেচনা করে এ অভিযান অব্যাহত থাকবে।এসময় আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর