শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ১

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ৬, ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

খুলনার পাইকগাছার কপিলমুনিতে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন(১৭)নামে এক নববধূর মৃত্যু হয়েছে।সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কপিলমুনির আগড়ঘাটার ভেদামারী মোড় এলাকায় ঘটনাটি ঘটে।নিহত আয়েশা কপিলমুনির প্রতাপকাটি এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।ঐ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়,প্রায় ৮ মাস পূর্বে উপজেলার কপিলমুনির প্রতাপকাটি এলাকার বাসিন্দা কাঁকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সাথে রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার আয়শা খাতুনের বিয়ে হয়।সোমবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে উপজেলার আগড়ঘাটার ভেদামারী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে গৃহবধূ আয়েশা পড়ে যান।

 

এ সময় পেছন থেকে আসা দ্রতগতির একটি যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর