সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান সানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

রিপোর্টারের নাম / ৩১২ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২২, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)

 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব- নির্বাচিত সভাপতি মোঃ আঃ মান্নান সানা ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন। ২২ অক্টােবর (রোববার) আগড়ঘাটা সর্বজনীন পূজা মন্দির সহ ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান সানা।

 

পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন , যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার মন্ডল, শেখ মোঃ মফিজুল ইসলাম, মিরন বালা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শংকর কুমার ঢালী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লাবলু গোলদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রকাশ কুমার দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মনি, মোহাম্মদ মোস্তফা গাজী, যুবলীগ নেতা মোঃ জসিম মোড়ল, কৃষক লীগ নেতা মোঃ শহর গাজীসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর