রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি’র উদ্যোগে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন 

রিপোর্টারের নাম / ২৯১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

পাইকগাছার কপিলমুনির ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি’র পরিচালনায় উদ্বোধন হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩।সোমবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ ও কপিলমুনি কলেজ ফুটবল মাঠে এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার।প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক জাতীয় ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ,কেকেএসপি’র পৃষ্ঠপোষক,সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন কেকেএসপি’র সভাপতি শেখ আবদুর রশীদ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেকেএসপি’র সাধারণ সম্পাদক এম. বুলবুল আহমেদ,সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী পরিষদের ও কেকেএসপি’র সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য,প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে বলে কেকেএসপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর