বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

কবিতা- আয়ু বেলা

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ১৩, ২০২৩, ৮:২৫ পূর্বাহ্ণ

 

কবি- শাহজালাল সুজন

 

 

আয়ু বেলা যাচ্ছে চলে

এইতো নশ্বর ধামে,

বয়স সীমা ডুবছে হেলে

মরন চিঠির খামে।

 

বয়স বেড়ে যাচ্ছে চলে

ভয়ে শরীর ঘামে,

আপন মনে পড়ছি গলে

লয়ে পাপের নামে।

 

ডুবছে তরী পাপের ছলে

আয়ু যাচ্ছে কমে,

হবে মরন ডাকছে বলে

জানি ধরবে যমে।

 

করছি হেলা সময় মূলে

কাটে রাতি ঘুমে,

মরন বেলা ঘুরছে পলে

লেখা চিঠি খামে।

 

করছি সময় হাজার ভুলে

বাজে কথার নামে,

আয়ু বেলা যাচ্ছে কূলে

মরন চিঠির খামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর