শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

কবিতা, কি হলো

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ৬, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ

লেখক, মোহাম্মদ আলী (বি.কম)।

কি হলো আমায়,
বলতে আর বোঝাাতে,
পারিনি তোমায়।
যেই দিকেই তাকাই,
শুধু তোমাকেই দেখিতে পাই।
যখন চোখ বন্ধ করে,
অনুভবে অনুভূতিতে যাই,
তোমার হাসি মাখা,
মিষ্টি মুখখানা দেখিতে পাই।
ঘুমের ঘরে যায় যখন,
তোমার মৃদু মিষ্টি হাসি,
আর মৃদু হাসির মিষ্টি শব্দে,
স্বপ্নে আনন্দ উল্লাসে,
বিভোর হয় তখন।
ঘুম ভাঙ্গে যখন,
তোমাকে আর খুঁজে,
পাই না তখন।
কি যে করি হায়,
বল না আমায়,
কোন উপায় যে,
আমি আর খুঁজে না পাই,
তোমাকে তাহা,
কি করে বোঝাই।
তোমার অকৃত্রিম আকর্ষিত,
হাসিমাখা মুখখানা,
যখন আমি দেখিতে পাই।
সবকিছু আমি যে ভুলে যাই,
তোমার প্রেমে শুধু হাবুডুবু খায়।
উম্মাদ আর মাতাল হয়ে,
হিতাহিত জ্ঞান হারায়।
কি করে তাহা,
তোমাকে বোঝাই।
এই বল না,
রূপসী রমণী আমায়।
, শত ব্যস্ততার মাঝেও,
তোমাকে বারবার মনে পড়ে,
মাঝে মাঝে মনে লয়,
লুকিয়ে আর হারিয়ে যাই।
তোমার মধুমাখা হাসির ভিড়ে,
অফুরন্ত অকৃত্রিম,
ভালবাসার নীরে।
মাঝে মাঝে মনে লয়,
অনন্তকাল লুকিয়ে রয়,
তোমার হৃদয়ের,
ভালবাসার গহীনে।
অনন্তকাল অফুরন্ত ভালবাসার,
স্বাদ গ্রহণ করি ধীরে ধীরে।
শুধু একবার বল না,
তুমি আমায় ভালবেসে,
অনন্তকালে আপন করে নিবে,
অকৃত্রিম আর অফুরন্ত,
ভালবাসা দিবে।
অকৃত্রিম আর অফুরন্ত,
ভালবাসাতে বিলম্ব করিবে যখন,
উম্মাদ আর মাতালামীতে,
আমি ধীরে ধীরে বিলীন,
আর নিঃশেষ হয়ে,
হারিয়ে যাইব তখন।
আমার ভালবাসা,
রইবে না যখন।
আমার ভালবাসার মর্ম,
বুঝিবে আর কাঁদিবে,
রূপসী রমণী তুমি তখন।
কি হলো আমায়,
কিছুই ভাল লাগে না,
বিহনে তোমায়।
বলতে আর বোঝাতে,
পারিনি তোমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর