সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

কবিতা, বেয়াড়া ছেলে

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ

লেখক, আবু শাহমা।

 

শুনছেন ভাবি?
আপনার বেয়াড়া ছেলের কাজকাহিনী!!
রাস্তায় নাকি আড্ডা দেয়,
মিছিল বাহির করবো কয়,
জিন্না সাবরেও করে তুই তুকারি!!
বাইরে একশ চুয়াললিশ,
বন্দুক নিয়া দাঁড়ায়ে পুলিশ,
ছেলের বুকে সাহস কত শুনি!!

আমারতো সোনার ছেলে,
১০ টার পরই হাই তুলে,
ঠিকঠাক উঠে যায় ছয়টায়,
বাইরের অত ঝামেলায়,
কেন জড়াবে শুনি,ভাই!
ধমকায়ে বন্দি রাখবেন ঘরটায়।

শুনেছেন কি আপনি?
কান পেতে শুনলাম আমি,
ভাষার জন্য কেন এত পাগলামি!
কথা বলার জন্য জীবন দিবে নাকি!!
কাল নাকি ওসব বখাটেরা,
ভেঙে দিয়ে সব কড়া পাহারা,
ঘেরাও দিবে পাকপুলিশের ঘাটি!

দুদিন পরপর জেল খাটে,
মারামারি লেগেই থাকে,
ভবিষ্যতে করবে কি তা,শুনি?
ঢাকা ভার্সিটিতে পড়ে,
এত এত সুনাম করে,
রাস্তায় এখন করে মাস্তানি??

ঢের শুনেছি,থামেন ভাবি,
আমার ছেলে দেশের ছেলে,
আমার ভাষায় কথা বলবে বলে,
হাতে নিয়েছে প্ল্যাবার্ড,মাথাতে রুমাল,
একটি ছেলে গেলেও আমার,
বাঁচবে হাজার প্রাণ,
বুকের রক্তে রেখে যাবে,
বাংলা ভাষার মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর