সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রায় আদীবাসি মুন্ডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম / ৩৫৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ

 

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সন্তানদের পড়ালেখার পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ,দেশ ও জাতিগঠনে অবদান রাখার বিষয়ে উদ্বুদ্ধ করতে মুন্ডা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৪ই মার্চ বিকেল ৪টায় গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়াটিভ (জিডিআরআই) আয়োজনে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে ৬০ জন স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, ফাইল,স্কেল,পেন্সিল, রাবার,ইরেজার, কলমদানি, কাটার, ব্যাগ, এ সকল শিক্ষা উপকরণ দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন আশাশুনি সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, জিডিআরআই প্রগ্রোম হেড আশিকুজ্জামান, সাংবাদিক শেখ মনিরুজ্জাম মনু, মোঃ রিয়াছাদ আলী, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, আমিরুল ইসলাম প্রমুখ ।

 

গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ (ডিডিআরআই) ২০০৯ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও কৃষি প্রভৃতি বিষয়ে গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর